মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন ‎দালালরাই চালাচ্ছে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা এসিলেন্ট অফিস ও ভূমি অফিস! নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বারসহ ২০ জনকে আটক করেছে পুলিশ এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাস ৬২.২৫ শতাংশ পুলিশকে দ্বন্দ্বে নয়, অপরাধ দমনে মনোযোগী হতে হবে: ডিসি মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মালির অংক বাজারে আগুন, আগুনের হাত থেকে রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান। সোনারগাঁও সাহিত্য কুটির অভিষেক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্ত্রীর বান্ধবী গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১৫ জুন, ২০২৫, ২.১৭ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন মোঃ রবিন শেখ (৩০) নামে এক ব্যক্তি।

অভিযোগে তার সাবেক স্ত্রীসহ মোট তিনজনকে অভিযুক্ত করে এই মামলাটি দায়ের করেন। রবিন শেখ সানারপাড় এলাকার হান্নান শেখের ছেলে।

এই মামলার ১নং আসামি দিমা চৌধুরী ওরফে দিমা আক্তার (২০) নামে এক তরুনিকে শুক্রবার (১৩ জুন) রাতে সোনারগাঁও উপজেলা লাহাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত দিমা চৌধুরী সোনারগাঁও উপজেলার লাহাপাড়া গ্রামের শওকত আলম মুক্তারের মেয়ে।

মামলার এজাহারে উল্লেখ করেন, বিবাদী ৩নং আদিরা ইসলাম সাদিয়া (১৯) তার সাবেক স্ত্রী এবং ১ ও ২ নং বিবাদী দিমাহ চৌধুরী (২০) ও মরিয়ম আক্তার মাইশা (২২) তার সাবেক স্ত্রীর বান্ধবী।

রবিন শেখ বলেন, পারিবারিক সম্মতিতে প্রায় দুই বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করে, যার বয়স সাত মাস।

বাদী অভিযোগ করেন, দাম্পত্য জীবনে চলাকালীন সময়ে তার স্ত্রী কৌশলে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে তাদের মধ্যে হওয়া ব্যক্তিগত (অশ্লীল) ভিডিও কথোপকথন গোপনে ধারণ করে রাখেন। পরবর্তীতে তার স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পেরে তাকে তালাক প্রদান করেন।

এর পর থেকেই তার সাবেক স্ত্রী ও তার সহযোগীরা বাদীকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ওই গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে।

বাদীর ভাষ্য মতে, ২৬ মে রাত ৮টার দিকে তিনি দেখতে পান যে, তার গোপন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানাতে যোগাযোগ করলে অভিযুক্তরা তার কাছে ভিডিওগুলো মুছে দেওয়ার জন্য ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় আরও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে, প্ররোচনা ও সহায়তায় এই অপরাধ সংঘটিত করেছে এবং বাদীকে সামাজিকভাবে হেয় ও মানসিকভাবে বিপর্যস্ত করেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয় ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort