রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ

সাধারণ পরিষদে রাশিয়ার বিপক্ষে ভোট দিলো ভারত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৪.১৮ এএম
  • ৪১২ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিপক্ষে ভোট দিলো ভারত। বৃহস্পতিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

অবশ্য এটি রাশিয়ার বিপক্ষে কোনো প্রস্তাবের ভোট ছিল না। বরং এটি নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভিডিও টেলি-কনফারেন্সে ভাষণ দিতে আমন্ত্রণ জানানোর ব্যাপারে ‘পদ্ধতিগত ভোট’ ছিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই বছর মেয়াদী অস্থায়ী সদস্য ভারত। চলতি বছরের ডিসেম্বরে ভারতের সদস্যপদের মেয়াদ শেষ হবে। ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরুর পর ইউক্রেন ইস্যুতে মস্কোর বিপক্ষে কোনো ইস্যুতেই ভোট দেয়নি ভারত। বুধবারের আগ পর্যন্ত ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভোটদানে বিরত থাকতো নয়া দিল্লি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিকে অসন্তুষ্ট না করতেই ওই পথে হেঁটেছিল ভারত।

ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কোর ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো। ভারত এখনও পর্যন্ত ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort