শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সাইনবোর্ডে যাত্রীদের উপচে পড়া ভিড়

  • আপডেট সময় সোমবার, ২৮ জুন, ২০২১, ৪.৫৯ এএম
  • ৮৯১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গণপরিবহন না থাকায় যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। রোববার (২৭ জুন) সকাল থেকে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ যাত্রী ঘরমুখো হচ্ছেন। সড়কে গাড়ি কম থাকায় অতিরিক্ত ভাড়ায় মাইক্রো, প্রাইভেটকার ও বাইকের মাধ্যমে যাত্রীরা গন্তব্যের পথে রওনা হচ্ছেন। কেউবা পিক-আপে করে রওনা হয়েছেন।

কুমিল্লার দাউদকান্দিতে যাবেন নাদিয়া আক্তার দেড় ঘন্টা সাইনবোর্ড মোড়ে দাঁড়িয়ে আছেন। তিনি জানান, বাইকে করে দাউদকান্দি ৩০০ টাকা ভাড়া চায়।আর মাইক্রোতে ভাড়া ৪৫০ টাকা।

যাত্রাবাড়ী বাস কাউন্টারের সামনে চায়ের দোকান রবিউল ইসলামের। গ্রামের বাড়ি কুমিল্লার গৌরীপুর। সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকায় আজই গ্রামে ফিরছেন ব্যবসায়ী রবিউল। তিনি জানান, গণপরিবহন না চললে আমার দোকানে ক্রেতা থাকে না। এজন্য গ্রামের বাড়ি যাবো।কিন্তু যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড এসে দেখি গাড়ি খুব কম।

রুবেল হোসেন থাকেন কুমিল্লার চৌদ্দগ্রামে। ৪ দিন আগে শনিরআখড়ায় বোনের বাসায় বেড়াতে এসেছেন। আজকে রুবেল বাড়ি ফিরছেন। তিনি জানান, দুই ঘন্টা সাইনবোর্ডে অপেক্ষা করেও রওনা হতে পারেননি। বাইক চালকরা বেশি ভাড়া চায়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান,সারাদেশে লকডাউনের ঘোষণা আসায় যাত্রীদের চাপ বেড়ে গেছে বলে মনে করছি আমি। এদিকে লকডাউন বাস্তবায়নে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, করোনা বিস্তার রোধে গত ২২ জুন থেকে নারায়ণগঞ্জসহ দেশের ৭ জেলায় লকডাউন দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort