শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব: ডিসি

  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২.০৭ পিএম
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজ নিজ দপ্তরের দায়িত্বের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

রোববার (১৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো বাস্তবায়নে নিজ নিজ বিভাগের দায়িত্ব পালনের পাশাপাশি নিজস্ব সক্ষমতা ও সম্পদ ব্যবহার করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্য, স্যানিটেশন ও শিক্ষা কোনো দপ্তরের সরাসরি দায়িত্বের মধ্যে না থাকলেও বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক বক্তব্য বা ভিডিওতে এসব বিষয় অন্তর্ভুক্ত করা গেলে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।

মো. রায়হান কবির বলেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভার মাধ্যমে বিভিন্ন দপ্তরের কাজ সম্পর্কে সবাই জানার সুযোগ পান। এতে কোন দপ্তর কী ধরনের সেবা বা সুযোগ-সুবিধা দিচ্ছে, সে বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়। পরে জনগণকে প্রয়োজনীয় তথ্য জানানো এবং সরকারি সেবার আওতায় আনা সহজ হয়।

তিনি আরও বলেন, একই জনগোষ্ঠীকে কেন্দ্র করেই বিভিন্ন সরকারি দপ্তর কাজ করে। কোনো দপ্তর স্বাস্থ্য নিয়ে, কেউ শিক্ষা নিয়ে, আবার কেউ অবকাঠামো উন্নয়ন নিয়ে কাজ করে। এসব কার্যক্রমকে আলাদা না ভেবে সমন্বিতভাবে বিবেচনা করলে একজন মানুষ একই সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও উন্নত যোগাযোগব্যবস্থার সুবিধা পাবে। এতে সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সহজ হবে।

নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার এবং জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিফাত উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort