রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২২ সালের এসএসসি-এইচএসসি

  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৩.৫৮ এএম
  • ৫৪৭ বার পড়া হয়েছে

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ২০২২ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেওয়া হয়েছে। কারণ তারাও এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময় ক্লাস করতে পারেনি।

তিনি বলেন, ফেব্রুয়ারি ও এপ্রিলে পরীক্ষা নেওয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে। কতটা পেছাবে, এটা এ মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারা বিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দুবছরই কিন্তু মার্চ মাসের দিকে করোনা বেড়েছিল।

তিনি আরও বলেন, আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে, তা আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করব।

২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা হবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, কতদিন আমরা তাদের ক্লাস করাতে পারব, সেটির ওপর নির্ভর করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এইচএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে বিকেলে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হয় সচিবালয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ অংশ নেন।
আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে, শেষ হবে ৩০ ডিসেম্বর। করোনার কারণে এপ্রিল মাসের পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort