সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শেরপুরে আদালত ভবনে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৪.১০ এএম
  • ৫৪৯ বার পড়া হয়েছে

মোঃতারিফুল আলম তমাল শেরপুর জেলা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে বিচার ও সেবাপ্রার্থী মায়েদের দুর্ভোগ লাঘবে আদালত ভবনে মাতৃদুগ্ধপান কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা জজ আদালত ভবনের নিচতলায় ওই মাতৃদুগ্ধপান কেন্দ্রের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন। ওইসময় তিনি বলেন, আদালতে সেবা নিতে আসা মায়েরা তাদের শিশুদের দুধপান করাতে গিয়ে সমস্যায় ভুগেন। মুজিববর্ষে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ দুর্ভোগ লাঘবে আদালত ভবনে মাতৃদুগ্ধপান কেন্দ্রটি স্থাপন করা হলো। এখন থেকে মায়েরা তাদের শিশুদের নিরাপদে এখানে দুগ্ধপান করাতে পারবেন। তিনি আরও বলেন, কেন্দ্রটির নিরাপত্তায় আদালতের একজন নারী কর্মচারীকে সার্বক্ষণিক নিয়োজিত রাখা হবে। মাতৃদুগ্ধপান কেন্দ্র উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা গোলাম মাহবুব খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলা জজ আদালতের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ মাতৃদুগ্ধপান কেন্দ্রে বিচার ও সেবাপ্রার্থী মায়েরা তাদের শিশুদের নিরাপদে দুধপান করাতে পারবেন। চারটি চেয়ার ও একটি টেবিলসহ সুসজ্জিত ওই কেন্দ্রটিতে পানি পানের সুবিধার্ধে পানির ফিল্টার ও গ্লাস রাখা হয়েছে। সেইসাথে কেন্দ্রটির ভেতরে ও বাইরে সচেতনতামূলক বিভিন্ন স্টিকার ও ব্যানার দিয়ে সাজানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort