বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

শিক্ষকরাই পারে তরুণদের সঠিক পথে নিয়ে আসতে: এসপি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১, ৪.১৬ এএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, একজন শিক্ষকই পারে একজন ছাত্রকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে। আমাদের তরুণ সমাজদের দিন দিন অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। মা-বাবা কর্মের প্রয়োজনে সব সময় তার সন্তানের প্রতি যতœবান হতে পারেনা। যে কারণে অনেক কিশোর কিংবা তরুণরা বিপথে চলে গিয়ে কেউ মাদকাসক্ত কিংবা কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে। এজন্য একমাত্র শিক্ষকরাই পারে তাদের সঠিক পথে নিয়ে আসতে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে পরিদর্শন করতে এসে শিক্ষকদের সাথে মত বিনিময়ের সময় এ কথা বলেন।
তিনি বলেন, দিনের প্রায় বারো ঘন্টা একজন ছাত্র শিক্ষকের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকেন। তাই এদের ব্যাপারে শিক্ষকদের অগ্রণী ভূমিকা নিতে হবে। দীর্ঘ ১৮ মাসের করোনাকালীন সময়ে সকল পিতা মাতাই তার সন্তানকে নিয়ে সঙ্কিত ছিল। অনিশ্চয়তার মধ্যে সরকার ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করেই স্কুল খুলে দিয়েছে। এ শিশু কিশোররা যাতে কোনোভাবেই শাররীক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) নাজমুল হাসান, অতিরিক্তি পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ সদস্য আব্দুস সালাম, ওয়াহেদ সাদাত বাবু, সরকার আলম এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort