সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শাহজাহান ওমরসহ ৫ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ শুক্রবার

  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৩.৪২ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে শুক্রবার (১৫ ডিসেম্বর)। দ্বৈত নাগরিকত্ব, মামলার তথ্য গোপন ও হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এই পাঁচ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয় নির্বাচন কমিশনে। আগামীকাল শুক্রবার এসব আপিল নিষ্পত্তি করবে কমিশন।

শাহজাহান ওমর
গত ৯ ডিসেম্বর ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন আ.লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির। শাহজাহান ওমর হলফনামায় মামলার তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করেন তিনি। এই আপিলের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত জানাবে ইসি।

এ কে আজাদ
ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শামীম হক। হলফনামায় দ্বৈত নাগরিকত্ব (মার্কিন) সংক্রান্ত ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগ তুলে এ কে আজাদের প্রার্থিতা বাতিল চাওয়া হয়েছে। এ বিষয়ে তথ্য দিতে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকার মার্কিন দূতাবাসের সহায়তায় তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্যসহ আপিল শুনানি শেষে শুক্রবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।

শামীম হক
ফরিদপুর-৩ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শামীম হক হলফনামায় তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল চেয়ে আপিল করেছেন এ কে আজাদ। মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব (নেদারল্যান্ডস) সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আজাদ। নির্বাচন কমিশন প্রার্থীর নেদারল্যান্ডসের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। শামীম হকের বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে।

শাম্মী আহমেদ
বরিশাল-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ মনোনয়নপত্রে তার দ্বৈত নাগরিকত্ব (অস্ট্রেলিয়া) সংক্রান্ত তথ্য গোপন করেছেন মর্মে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ। রিটার্নিং অফিসার শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।

রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে শাম্মী আহমেদ নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে ১৪ ডিসেম্বরের মধ্যে তথ্য দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে। কাল তার বিষয়েও সিদ্ধান্ত দেওয়া হবে।

পঙ্কজ দেবনাথ
বরিশাল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে আপিল করেছেন বাছাইয়ে বাদ পড়া নৌকার প্রার্থী শাম্মী আহমেদ। হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনেছেন তিনি। এই আপিলের শুনানি হবে শুক্রবার সকালে। সকাল ১০টার মধ্যে শাম্মী আহমেদ ও পঙ্কজ দেবনাথকে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। এখন চলছে আপিল শুনানি, এটি শেষ হবে শুক্রবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort