সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

র‍্যাব-১১ এর জালে আটক বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ী

  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪.২৫ এএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ঢাকা থেকে বক্সবাজার যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা এলাকা থেকে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৯৭ ক্যান বিয়ার এবং ৪৩৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

গতকাল মহানগরের সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‍্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১’র অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা। এর আগে, শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- মো. আমজাদ হোসেন (২৮), মো. ওয়াসিম (২৭), মো. সুজন (২৪) এবং মো. আলাল (২৪)। এসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১’র অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা জানায়, গ্রেফতারকৃত আসামি মো. আমজাদ হোসেন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন আইলাতুলি এলাকার মৃত. আ. গনির ছেলে, মো. ওয়াসিম শেরপুর জেলার সদর থানাধীন দুছরা ছোনকান্দা এলাকার মৃত. নছিম উদ্দিনের ছেলে, মো. সুজন ভোলা জেলার বোরহান উদ্দিন থানাধীন রানীগঞ্জ বাজার এলাকার মো. মজিদের ছেলে এবং অপর আসামি মো. আলাল ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বটতলা এলাকার মৃত. আব্দুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত আসামিরা পরম্পর যোগসাজশে প্রাইভেটকার ও কাভার্ডভ্যানযোগে জব্দকৃত বিয়ার ও বিদেশী মদ নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল কর্তৃক উক্ত মাদক ব্যবসায়ীদের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন মেঘনা ঘাট এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort