সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

র‌্যাবের অভিযানে গালকাটা জাকির গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৫.০৭ এএম
  • ৪৩৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া এলাকা থেকে জাকির হোসেন @ গালকাটা জাকির (৩৮) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল। গ্রেপ্তারকৃত গালকাটা জাকির একটি চুরি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

 

সে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল মডেল থানার নয়াপাড়া এলাকার জসিম উদ্দিন @ জোসনা এর ছেলে। শনিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাকির হোসেন @ গালকাটা জাকিরকে শুক্রবার রাতে সদর মডেল থানাধীন মন্ডলপাড়া মোড় এলাকা হতে গ্রেপ্তার করা হয়। তার বিরূদ্ধে ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১টি চুরি মামলা রুজু হয়। মামলা হওয়ার পর থেকেই উল্লিখিত আসামী কৌশলে গা-ঢাকা দিয়ে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়।

পরবর্তীতে উক্ত আসামী পলাতক থাকা অবস্থায় মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। একপর্যায়ে সাজাপ্রাপ্ত আসামী জাকির হোসেন @ গালকাটা জাকির ২০০৯ সালে দেশ ছেড়ে পালিয়ে প্রবাসে (দুবাই) পাড়ি জমায়।

দীর্ঘ প্রবাস জীবন শেষে সে ২০২০ সালে কৌশলে দেশে ফিরে আসে এবং তার নিজ এলাকায় গোপনে বসবাস করতে থাকে। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক উক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে সনাক্ত করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort