শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

রূপগঞ্জে ৫ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩, ৩.৫৩ এএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গড়ে উঠা ৫ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শনিবার (২৪ জুন) উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাদিউলের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মহাসড়ক দখল করে গড়ে তোলা সবজি, ফল, কাপড়, জুতা, প্লাস্টিক পণ্যসহ ৫শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসময় এসআই জুবায়ের, সার্জেন্ট শফিকুল ইসলাম, এস আই নূর হোসেন ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ হাদিউল বলেন, রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল এলকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশেই সড়কের একটি লেন দখল করে বিভিন্ন দোকানপাট গড়ে তোলেছে। এতে দূরপাল্লার যাতায়াতের গাড়ী চলাচল করতে বিঘ্ন হচ্ছে।

যার ফলে এখানে যানজট লেগেই থাকে। আজকে আমরা ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে অবৈধ প্রায় ৫শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করি। মহাসড়ক দখল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort