শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ৫ ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১১.২০ পিএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

রূপগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে এস টি সাত্তার নামে এক ব্যক্তি ও তার লোকজনের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীদের উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন পুলিশের এক এএসআই। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাত্তার। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসার গ্রামে এই ঘটনা ঘটে।
দাউদপুর ইউপি যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ জানান, তিনি প্রাণ আরএফএল প্রতিষ্ঠানে জমির ব্যবসা করেন। এই ব্যবসা পরিচালনার জন্য পাশের গ্রামের সন্ত্রাসী এস টি সাত্তার তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
বৃহস্পতিবার সকালে আরএফএল প্রতিষ্ঠানকে জমি বুঝিয়ে দিতে তার ভাই মোশারফ, কামরুল, মাজাহার, সাদেকসহ কয়েকজন খৈসার গেলে তাদের সাত্তার ও তার লোকজন তুলে নিয়ে তার ব্যক্তিগত অফিসে বন্দি করে নির্যাতন চালায়।
খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করতে গেলে পুলিশের ওপরও হামলা করেন সন্ত্রাসীরা। এতে রূপগঞ্জ থানার এএসআই রাসেল আহত হন। আহতদের রূপগঞ্জ ও কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোশারফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্ত সাত্তার দাবি করে বলেন, তৌহিদের ভাই মোশারফসহ কলিঙ্গা গ্রামের ১৫-১৬ জন তার ইটের ভাটায় এসে চাঁদা দাবি করলে গ্রামবাসী মিলে তাদের গণধোলাই দেয়।
তিনি আরো জানান, তাদের গ্রামের রাসেল নামে একজন পার্শ্ববর্তী কালিগঞ্জ এলাকার একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা নিয়ে ফেরার সময় তাকে পিটিয়ে আহত করে টাকা ছিনিয়ে নেয় কলিঙ্গার কিছু লোকজন।
নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থেকে পৃথক দুটি অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ আহতের বিষয়টি অস্বীকার করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort