সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

রূপগঞ্জে রোলারের ধাক্কায় দেয়াল ধসে স্কুল ছাত্র নিহত

  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৩.২৮ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

রূপগঞ্জে রাস্তা প্রশস্তকরণ কাজের সময় স্কুলের দেওয়াল ধসে আলিফ (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা বাগানবাড়ী আদর্শ কিন্ডারগার্টেন স্কুলে।

নিহত আলিফ বরপা আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে নীলফামারীর ডোমরা থানার ডোকরাবাসা এলাকার নিলু মিয়ার ছেলে।

 

নিহত আলিফের বাবা নিলু মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আলিফ স্কুলে যায়। ক্লাসের ফাঁকে সে তার বন্ধুদের নিয়ে স্কুলের পাশে রাস্তা প্রশস্তকরণের কাজ দেখতে যায়। এসময় নির্মাণকাজ চলাকালে রোলারের চাকার ধাক্কায় স্কুলের একটি দেওয়াল ধসে যায়। দেওয়ালটি পাশে দাঁড়িয়ে থাকা শিশু আলিফের ওপর পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort