সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

রূপগঞ্জে রাকিব হত্যাকান্ড, তিন ঘাতক গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৩.১৫ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক ছাত্রলীগ কর্মী মো. রাকিব হোসেন (১৮) হত্যা মামলার পলাতক প্রধান ৩ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- দেলোয়ার (৪০), সজিব মিয়া (২২) ও মো. রুবেল হোসেন (৩৮)।

শুক্রবার রাত পৌঁনে বারোটার দিকে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগরের একটি অভিযানিক দল র‌্যাব-১৪ ও র‌্যাব-১৫ এর সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে।

 

প্রসঙ্গত, রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং পূর্ব বিরোধের জের ধরে দেলোয়ার, সজিব মিয়া ও মো. রুবেল হোসেনসহ অন্যান্য সন্ত্রাসীরা রাকিব হোসেনকে গত বুধবার ২১ সেপ্টেম্বর রাতে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হান্নানের চায়ের দোকানের সামনে অতর্কিতভাবে এলোপাথারি মারপিট শুরু করে।

 

এসময় অভিযুক্ত সন্ত্রাসী দেলোয়ার তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে রাকিবের পিঠের উপর দিকে ডান পাশে কোপ দিয়ে গুরুতর জখম করে এবং সজিব ধারালো চাপাতি দিয়ে রাকিবের বাহুতে কোপ দিয়ে হাত দ্বিখন্ডিত করে ফেলে। এরপর রাকিবকে এলোপাথারিভাবে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তারা।

 

এঘটনায় নিহত রাকিবের বোন আখি আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই হত্যাকারীরা আত্মগোপন করে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort