বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

রূপগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯.১৯ এএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী রোকসানা বেগমকে (৩২) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে নুরজামাল । এ সময় পাঁচ বছরের শিশুকন্যা জান্নাত ডাক চিৎকার করলে তাকেও কুপিয়ে আহত করে পাষণ্ড পিতা। শিশু জান্নাতকে আশংকাজনত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে বিকালে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশু জান্নাতের মামা শাহাবুদ্দিন মিয়া।

 

নৃসংশ ঘটনাটি ঘটেছে শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার তারাবো পৌরসভার তেতলাব এলাকায় শহীদ মিজির ভাড়া বাড়ির দুই তলায়। নিহত রোকসানা বরিশালের তরিকাটা গ্রামের আমতলী থানার শাজাহান হাওলাদারের মেয়ে।
এর আগে

নিহত গৃহবধূর ভাই হাসান জানান, গত ৮ বছর আগে রোকসানা আদমজী ইপিজেট এ কাজ করার সময় তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিছুদিন পর থেকেই তাদের পারিবারিক কলহ চলছিল। প্রায়ই সে রোকসানাকে মারধর করতো । বোনকে দেখে রাখার জন্য সেখান থেকে রূপগঞ্জে তারাবো পৌরসভার তেতলাব এলাকায় আমার পার্শ্ববর্তী রুম ভাড়া নিয়ে দেই। গতকাল (শুক্রবার) সন্ধ্যার দিকে ও তাদের ঝগড়া হয়। এরপর যথারীতি তারা একসাথে ঘুমিয়ে পরে। ভোর সোয়া ৫টায় নুরজামাল আমাকে ফোন করে রোকসানা গুরুতর অসুস্থ বলে জানায়। তাৎক্ষণিক আমি সেখানে গিয়ে দেখি ঘরের দরজা খোলা আমার বোনের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। আর ধারালো অস্ত্রের আঘাতে আহত জান্নাত কাতরাচ্ছে। পরে দ্রুত জান্নাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বিকালে হাসপাতালে শিশু জান্নাত মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) জুবায়ের হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে নুরজামাল তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। ডাক চিৎকার করায় তার সন্তান জান্নাত কেও ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে । খবর পেলাম চিকিৎসাধীন অবস্থায় শিশু জান্নাতেরও মৃত্যু হয়েছে। ঘাতক নুর জামালকে গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort