বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

রূপগঞ্জে মাদক, সস্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির বিক্ষোভ

  • আপডেট সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯.১৫ এএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে সভা ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল ৭সেপ্টেম্বর শনিবার তারাবো পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। রূপসী বালুর মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার বিএনপির সভাপতি তাশিক হক ওসমান।
সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি হাজী সেলিম, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, কাঞ্চন পৌরসভা বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, তারাবো পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ভোলাবো ইউনিয় বিএনপির সভাপতি এডভোকেট রেজাউল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী শাসনামলে গত ১৬বছরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি, রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে।
পরে রূপসী-কাঞ্চন সড়কে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort