সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

রূপগঞ্জে মসজিদের বারান্দায় যুবকের রক্তাক্ত মরদেহ

  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ৫.৪৫ এএম
  • ৩৬৫ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদের ভেতর এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। নিহতের নাম শরীফ (২৩)। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, নিহত যুবকের মাথা থেতলে দেয়া হয়েছে। গলায় শ্বাসরোধ করার মতো চিহ্নও পাওয়া গেছে। ভোরে উপজেলার কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া করবস্থানের পাশে চৌধুরীপাড়া বায়তুল আলা জামে মসজিদের বারান্দার একপাশে পড়ে ছিল রক্তাক্ত যুবকের মরদেহ।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক জানান, শুক্রবার ভোররাতে চৌধুরীপাড়া সামাজিক কবরস্থানের পাশে বায়তুল আলা জামে মসজিদের মুয়াজ্জিন পারভেজ আজান দেয়ার জন্য মসজিদের প্রবেশ করতে গিয়ে গেইটের পাশে ও দরজার সামনে থাকা দানবাক্স ভাঙ্গা ও মসজিদের ভিতরে বারান্দার একপাশে কার্পেট দিয়ে ঢাকা এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাককে দেখে স্থানীয়দের জানায়। পরে ঘটনাটি পুলিশকে জানালে সকাল ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে। এ সময় জিয়াসমিন আক্তার নামে এক মহিলা লাশ দেখে শনাক্ত করে লাশটি তার ছোট ভাই শরীফের।
বৃহস্পতিবার দিবাগত রাতে যেকোনো সময় দুর্বৃত্তরা মসজিদের ভিতরে বারাদ্দার একপাশে সিমেন্টের তৈরি বøক দিয়ে মাথা থেতলে ও গলায় তার পেচিয়ে শ্বাসরোধে হত্যা করে কার্পেট দিয়ে ডেকে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের বোন জিয়াসমীন জানান, সে স্থানীয় বিরাব খালপাড় এলাকার মৃত আব্দুল হালিম মিয়ার মেয়ে। তারা দুই ভাই ও দুই বোন। নিহত শরীফ তাদের ছোট ভাই। শরীফ দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার জুয়ায় আসক্ত ছিল। এ কারণে সে গত রমজান মাসের প্রথম সপ্তাহে তার নিজের নামে থাকা বাড়ির দশমিক ৭৫ শতাংশ জমি চাচাতো ভাইয়ের কাছে বিক্রি করে দেয়। বিভিন্ন সময়ে এলাকায় মানুষের বাড়ি থেকে চুরি করতো। এ কারণে সবাই ক্ষিপ্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে সে দিনের বেলা বিভিন্ন স্থানে ঘুরে ফিরতো আর রাতে মসজিদে রাত্রিযাপন করতো। তার কোন শত্রæ ছিল কিনা জানা নেই বলে তিনি আরো জানান।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort