শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

জীবনের শেষ প্রান্তে এসে জনগণের জন্য রাজনীতি মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন চান সিনহা, লৌহজংয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০.০৫ এএম
  • ১২১ বার পড়া হয়েছে

জীবনের শেষ প্রান্তে এসে আপনাদের জন্য রাজনীতি করছি—এমন মন্তব্য করে নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সিনহা। এ সময় তিনি আরও বলেন, “দলের কাছে আমি মুন্সিগঞ্জ-২ আসনে মনোনয়ন চাইব। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। আর সারা বাংলাদেশে মানুষের ভোট ও সমর্থন নিয়ে আমার দল ক্ষমতায় আসতে পারলে আমি সর্বোচ্চ চেষ্টা করব মুন্সিগঞ্জ জেলাকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১৬ বছরে মুন্সিগঞ্জে কোনো উন্নয়ন হয়নি। আমাদের এলাকার সংসদ সদস্য জনগণের কথা শোনেননি, শুধু নিজের কথাই ভেবেছেন। সারা দেশের তুলনায় মুন্সিগঞ্জকে দেখলে মনে হয় আমরা যেন দরিদ্র এলাকার মানুষ। অথচ আমরা দরিদ্র নই। আমি আশা করি আগামীতে বিএনপি ক্ষমতায় এলে সবচেয়ে বেশি উন্নয়ন হবে মুন্সিগঞ্জ জেলায়।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান অপু চাকলাদার। সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শামীম হাবিব ও মোঃ ইয়াসমিন শেখ।

কলেজ মাঠে নানা আয়োজনে উদযাপিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। এরপর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা।

এর আগে বিকেল থেকে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের ১০টি ইউনিয়নের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে কলেজ মাঠে উপস্থিত হন। প্রায় ৭ হাজারেরও বেশি নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত অনেকেই বলেন, “এ যাবতকালের মধ্যে সর্বাধিক নেতাকর্মীর উপস্থিতি হয়েছে আজকের এই অনুষ্ঠানে।

তাদের মতে, অতীতের তুলনায় বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী, আর জনগণের আস্থা ও বিশ্বাসও দলের প্রতি বেড়েছে।

উল্লেখ্য, অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সবকটি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort