শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

মরহুম মাওলানা শামসুদ্দিন হুজুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান

  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৫৫ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

শনিবার বাদ আসর রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমানের পিতা, প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা শামসুদ্দিন হুজুরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও পৌরসভার যাদুঘর ০১ নং গেইট ইছাপাড়া বাইতুল আকসা জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে কোরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়। বক্তারা বলেন, মাওলানা শামসুদ্দিন হুজুর ছিলেন সত্যনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও আলোকিত মানুষ। তিনি শুধু একজন আলেমই নন, ছিলেন সমাজের কল্যাণে নিবেদিত এক আলোকবর্তিকা, যার জীবন আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোগরাপারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন আঞ্চলিক শাখা নারায়ণগঞ্জের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, প্রতিবন্ধী, শিশু ও যুব কল্যাণ পরিষদের চেয়ারম্যান সরদার এম এ মহিন, সোনারগাঁও জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম বকুল, জান্নাতুল ভুইয়া, সাংবাদিক তানভির জান্নাতুল ভুইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উপস্থিত মুসল্লিরা আবেগভরে বলেন— “মাওলানা শামসুদ্দিন হুজুরের দেখানো পথ ও আদর্শ প্রজন্মের পর প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবতার পথে এগিয়ে নিয়ে যাবে”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort