বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৩.০৫ পিএম
  • ৬৩ বার পড়া হয়েছে

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিলস কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

একপর্যায়ে বিক্ষুব্দ শ্রমিকরা সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে, টায়ারে আগুন ধরিয়ে দেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার বরপা এলাকায় কয়েকশ শ্রমিক এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন। দেড় ঘণ্টা পর তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।

শ্রমিকরা জানান, তাদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় প্রায় দুই শতাধিক শ্রমিকের সংসার চালানো এবং বাসা ভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।

ইতিমধ্যেই তারা মালিকপক্ষের সাথে বেশ কয়েকবার দেন-দরবার করেছেন। কিন্তু এতে কোনই ফল আসেনি। দেই- দিচ্ছি করে মালিকপক্ষ শুধুই টাল বাহানা করে যাচ্ছেন।

শ্রমিকদের চাপের মুখে পড়ে মালিকপক্ষ বুধবার সকালে বকেয়া বেতন ভাতা পরিষদের আশ্বাস দেন। মালিকপক্ষ ২০ দিনের বকেয়া ভাতা পরিশোধ করার চেষ্টা করলে শ্রমিকরা তা মেনে নেয়নি।

উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ফেলেন। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। এতে করে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা।

 

এ বিষয়ে কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, শ্রমিকদের দাবিকৃত বকেয়া ভাতার মধ্যে এক মাসের টাকা পরিষদের চেষ্টা করেছিলাম শ্রমিকরা তা মানেনি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা চলছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।

শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort