বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

রূপগঞ্জে প্রবাসীর সর্বস্ব লুট, ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৩.২৫ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ উপজেলা থেকে দূর্ধর্ষ ডাকাত এবং কুখ্যাত ছিনতাইকারী মোঃ সেন্টু (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৯ মার্চ) মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ সেন্টু (৪০) নারায়ণগঞ্জের সদর থানাধীন কিল্লারপুল এলাকার বাসিন্দা।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গত ৯ ফেব্রুয়ারি ৩০০ ফিট হাইওয়ে রাস্তার উপর থেকে এক প্রবাসীর পথরোধ করে মাইক্রোবাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা টাকা-পয়সা, স্বর্নালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরবর্তীতে এই ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগী ইমরান হোসেন খান রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নং-৫১।

র‌্যাব আরও জানায়, উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার আসামীকে গ্রেফতারের সহযোগিতার করার আবেদনের প্রেক্ষিতে র‌্যাব আসামীকে গ্রেফতারের জন্য তদন্ত শুরু করে এবং আসামী মোঃ সেন্টু (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক, চাদাঁবাজিসহ অন্যান্য ধারায় ১৯টি মামলা চলমান রয়েছে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃতকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort