বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

রূপগঞ্জে পোশাক কারখানায় মালিককে অবরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট সময় বুধবার, ১৪ জুন, ২০২৩, ৩.২৯ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জে রবিনটেক্স নামের রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে ওই কারখানার মালিক শাখাওয়াত হোসেনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছে ।

 

মঙ্গলবার (১৩ জুন) সকাল থেকে এ বিক্ষোভ শুরু হয়। এ সংবাদ লেখা পর্যন্ত বিকাল ছয়টা পর্যন্ত কারখানার ভেতরে শ্রমিকদের বিক্ষোভ চলমান রয়েছে।

 

বিক্ষোভরত শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে বেতন ভাতা ও বোনাস দিচ্ছে না মালিকপক্ষ। বেতন ভাতা দেওয়ার নামে নানান তালবাহানা করছে। তাতে পোশাক কারখানায় শ্রমিকদের মাঝে অসস্তোষ দেখা দেয়। মঙ্গলবার সকালে কাজে যোগদানের বদলে সকল শ্রমিকরা একত্রে বিক্ষোভ শুরু করে।

শ্রমিকরা আরো জানান, রবিন ট্যাক্স লিমিটেড নামের পোশাক কারখানায় প্রায় ৬ থেকে ৭ হাজার শ্রমিক কাজ করেন। গত দুই মাসের বোনাস বেতন ভাতা দেই দিচ্ছি করে মালিকপক্ষ শ্রমিকদের ঘুরাচ্ছেন।

এ পর্যন্ত চার দফা মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা হলে বেতন ভাতা পরিশোধ করে দিবে বলে আশ্বাস দিলেও বেতন ভাতা পরিশোধ করেননি। মালিকপক্ষ বেতন ভাতা পরিষদের আশ্বাস দিলেও তাৎক্ষণিক বেতন ভাতা পরিশোধ না করায় শ্রমিকরা তাদের অবস্থান থেকে বিক্ষোভ চলমান রেখেছে।

 

কারখানার প্রশাসনিক (জিএম) আদনান বলেন, মালিকের সঙ্গে কথা হয়েছে শ্রমিকদেও বেতন ভাতা পরিশোধ করে দেয়া হবে। শ্রমিকদের বুঝানো হচ্ছে কাজে যোগ দেওয়ার জন্য।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে আজকে অর্ধেক বেতন ভাতা দিয়ে দিবে আগামী বৃহস্পতিবার বাকিটা পরিশোধ করে দেওয়া হবে । এখন শ্রমিকদের শান্ত হয়ে কাজে যোগ দেওয়ার জন্য বলা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort