সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

রূপগঞ্জে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ৫.৪৩ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কতৃপক্ষ। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও দুপ্তারা ইউনিয়নের মাহনা এলাকায় দুইটি স্পটে এ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহি ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

এসময় অবৈধ পরিমান পাইপ ও রাইজার জব্দ করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কো. লি. এর নারায়ণগঞ্জ সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের মিটারিং এন্ড ভিজিল্যান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উচ্চ চাপসম্পন্ন বানিজ্যিক সংযোগ থেকে অবৈধভাবে পাঁচ হাজার আবাসিক সংযোগ নেয়া হয়েছে।

তিনি জানান, ইতিপূর্বে দুই দফায় এই সংযোগগুলো বিচ্ছিন্ন করা হলেও পুনরায় অবৈধ সংযোগ প্রতিস্থাপন করা হয়েছে। বিষয়টি জানতে পেরে সোমবার তৃতীয় দফায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক মেজবাহ উর রহমান জানান, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে ত্রিশ হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে ইতিমধ্যে পনের হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort