বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

রূপগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ট্যাংকারে বিস্ফোরণ, মৃত বেড়ে ৩

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৪.৩৬ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে জাহাজে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ মো রুবেল (৩৮) মারা গেছেন। এ নিয়ে এই অগ্নিকান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে। শনিবার (১০ জুন) দিবাগত রাত একটার দিকে রুবেল মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন মো তরিকুল ইসলাম।

তিনি জানান, রুবেলের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে সোহেল ও ইমতিয়াজ নামে আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। এর আগে তাজুল ইসলাম লিয়ন (২২) ও হুমায়ুন কবির (৫৪) নামে দুজন মারা গেছেন।

 

উল্লেখ্য, গত ৩ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নোঙর করা তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণে আটজন দগ্ধ হন। শনিবার রাত দেড়টার দিকে রূপগঞ্জ উপজেলার গাজী সেতুর পাশে দড়িকান্দি ডকইয়ার্ডের জেটিতে নোঙর করা ‘ওটি সাংহাই-৮’ নামে তেলবাহী ট্যাংকারটিতে এই বিস্ফোরণ ঘটে।

তেল খালাস করার পর খালি জাহাজটি নোঙর করা ছিল ; কিন্তু ট্যাংকারের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। মূহূর্তেই আগুন ধরে গেলে জাহাজের শ্রমিক ও কর্মচারীদের আটজন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছিল পাঁচজন, যাদের তিনজনের শ্বাসনালী পুড়ে যায়। আর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগেই ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort