শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

রূপগঞ্জের চনপাড়ায় আবারও গোলাগুলি, দুই যুবক গুলিবিদ্ধ

  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩, ৪.৪০ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

রূপগঞ্জ চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে বাবলু মিয়া (২৩) এবং মোঃ মাসুদ (২১) নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৩ জুন) দুপুর ২ টার দিকে এই ঘটনাটি ঘটে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা ভাই শাহাদাৎ জানান, আমাদের চনপাড়ার কায়েতপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শমসের শাহাবুদ্দিনের লোকেরা পূর্ব থেকে মাদকের ব্যবসা করে আসছিল।

একই ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নালের লোক মাসুদ এবং বাবলু এর প্রতিবাদ করে আসছিল অনেক পূর্ব থেকেই। আজ জুম্মার নামাজের পর মাসুদ ও বাবলু তাদের তিন চারজন বন্ধু নিয়ে মসজিদের পাশে বাড়ির সামনে বসে ছিল।

মাদক বিক্রির প্রতিবাদের জেরে শমসেরের চিহ্নিত সন্ত্রাসী রায়হান ও সাব্বির সহ ১০/১২ জনের একটি দল অতর্কিত আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে গুরুতর আহত হয় বাবলু ও মাসুদ। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

বাবলুর পায়ের পাতায় এবং মাসুদের কোমরে গুলিবিদ্ধ হয়। মাসুদের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort