শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬: টেকসই ভবিষ্যৎ গঠনে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিট জাল সনদে সরকারি ৫৬ লাখ টাকা নেওয়ার অভিযোগ, অপপ্রচারের দাবি সিভিল সার্জনের বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে মেধার স্বীকৃতি,গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার সুফল জনগণের কাছে পৌঁছে দিব : সাখাওয়াত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৯.১৯ এএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজকে আমরা এই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মশালার মাধ্যমে আমরা আমাদের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড এবং থানার নেতৃবৃন্দ অনেক কিছুই আজকে শিখেছি। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা যে সুফল আমরা জনগণের কাছে পৌঁছিয়ে দিব।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। বুধবার ( ১৮ ডিসেম্বর) সকাল দশটা থেকে দিনব্যাপী শহরের চাষাড়াস্থ মিশনপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, আজকে আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সবাই ঐক্যবদ্ধ আছি। আগামী দিনে নারায়ণগঞ্জ মহানগর একটি শক্তিশালী দল হিসাবে প্রতিষ্ঠিত হবে। এবং সবাই আমরা সকল অন্যায় ও অবিচারের বিপক্ষে থেকে আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। নারায়ণগঞ্জে একটি আধুনিক ও সুন্দর নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রথম অধিবেশন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, আতিকুর রহমান রোমনসহ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort