মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাশিয়া-ইউক্রেন দু’পক্ষই বন্দীদের নির্যাতন করেছে

  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৩.৫৭ এএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই প্রায় ৯ মাসের সংঘাতের সময় যুদ্ধবন্দীদের নির্যাতন করেছে। এসব নির্যাতনের মধ্যে রয়েছে বৈদ্যুতিক শক এবং জোরপূর্বক নগ্ন করা। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের ইউক্রেনভিত্তিক পর্যবেক্ষক দল এপ্রিল থেকে সংঘাতের প্রতিটি পক্ষের শতাধিক যুদ্ধবন্দীর সাক্ষাৎকারের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করেছে। ইউক্রেনের যুদ্ধবন্দীদের সাথে সাক্ষাৎকারগুলো তাদের মুক্তির পরে গ্রহণ করা হয়েছিল।

পর্যবেক্ষণ মিশনের প্রধান মাতিলদা বোগনার জেনেভায় সংবাদ সম্মেলনে জানিয়েছেন, রুশ বাহিনীর হাতে আটক অধিকাংশ ইউক্রেনী নির্যাতন ও খারাপ আচরণের অভিযোগ করেছে। কুকুর দিয়ে আক্রমণ, মৃত্যুদণ্ডের ভয়, বৈদ্যুতিক শক ও যৌন সহিংসতার মতো নির্যাতনের কথা জানিয়েছে বন্দীরা।

অপরদিকে, ইউক্রেনের বাহিনী সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে রুশ বন্দীদের মৃত্যুদণ্ড দিয়েছে। এ বিষয়ে অভিযোগ করলেও ইউক্রেনীয় কর্তৃপক্ষের তদন্তে কোনো অগ্রগতি দেখা যায়নি। এছাড়া রাশিয়ার বন্দীদের হাত পিঠে বেঁধে নগ্ন অবস্থায় স্থানান্তর করা হয়েছে। তাদেরকে আটক করে নিয়ে আসার পরপর মারধরের ঘটনাও ঘটেছে।

এ ব্যাপারে রুশ কিংবা ইউক্রেনীয় পক্ষ কোনো মন্তব্য করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort