সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

যেসব দেশ লিওপার্ড ট্যাঙ্ক দিচ্ছে ইউক্রেনকে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৪.১৩ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

ইউক্রেনকে বুধবার লিওপার্ড-২ ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। প্রথম ধাপে ১৪টি ট্যাঙ্ক পাঠাবে বার্লিন। এছাড়া তৃতীয় যেসব দেশ ইউক্রেনে লিওপার্ড ট্যাঙ্ক পাঠাতে চাইছে তাদেরও অনুমতি দিয়েছে জার্মানি। তৃতীয় এই দেশগুলোর মধ্যে রয়েছে-

পোল্যান্ড
পোল্যান্ড জানিয়েছে, তারা ইউক্রেনকে নিজস্ব রিজার্ভ থেকে ১৪টি লিওপার্ড ২ ট্যাঙ্ক পাঠাতে প্রস্তুত। পোলিশ সরকার মঙ্গলবার জানিয়েছে, তারা জার্মান সামরিক সরঞ্জাম পুনঃ রপ্তানির নিয়মের সাথে সামঞ্জস্য রেখে আনুষ্ঠানিকভাবে জার্মানির অনুমতি চেয়েছে।

ফিনল্যান্ড
ফিনল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী বুধবার জানিয়েছেন, জার্মানির কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর তার দেশ ইউক্রেনে লিওপার্ড ২ ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা করেছে। রাশিয়ার সাথে সীমান্তবর্তী ফিনল্যান্ড কয়টি ট্যাঙ্ক ইউক্রেনে সরবরাহ করার পরিকল্পনা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দেশটির প্রধামন্ত্রী মিকো সাভোলা জানিয়েছেন, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি থাকার কারণে এই যুদ্ধে তার দেশের অবদান সীমিত থাকবে।

নরওয়ে
দেশটির কর্মকর্তারা বর্তমানে তাদের হাতে থাকা ৩৬টি লিওপার্ড ২ ট্যাঙ্ক থেকে কয়টি ইউক্রেনে পাঠাবেন তা যাচাই করছেন। তবে তারা চার বা আটটি ট্যাঙ্ক পাঠাতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্পেন
স্পেনের প্রতিরক্ষামন্ত্রী বুধবার জানিয়েছেন, তার দেশ ইউক্রেনকে লিওপার্ড ২ ট্যাঙ্ক সরবরাহ করতে প্রস্তুত। মার্গারিটা রবেলস জানিয়েছেন, তার সরকার রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনকে সহায়তা করার জন্য অন্যান্য পশ্চিমা মিত্রদের সাথে সমন্বয় করে কাজ করবে।

নেদারল্যান্ডস
দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে বুধবার জানিয়েছেন, নেদারল্যান্ডস প্রয়োজনে ইউক্রেনে যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। নিজেদের লিওপার্ড ট্যাঙ্ক না থাকলেও দেশটি বলেছে, তারা এ ক্ষেত্রে আর্থিকভাবে সহযোগিতা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort