রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ

যুদ্ধের প্রথম সপ্তাহের পর রুশ সেনাদের মৃত্যুর হার সর্বোচ্চ: ইউক্রেন

  • আপডেট সময় সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.১২ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

আগ্রাসন শুরুর প্রথম সপ্তাহের পর চলতি মাসে সবচেয়ে বেশি রুশ সেনা ইউক্রেনে নিহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ কর্তৃপক্ষ। তাদের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে দিনে গড়ে ৮২৪ জন রুশ সেনা প্রাণ হারাচ্ছেন।

গত সপ্তাহে ইউক্রেনের বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ জানিয়েছিলেন, ২৪ ফেব্রুয়ারির কাছাকাছি সময়ে একটি নতুন আক্রমণের আশংকা করা হচ্ছে। এক বছর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

অভিযান শুরুর কয়েক মাসের মধ্যে ইউক্রেনের বিদ্রোহী অধ্যুষিত পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চলের দখল নেয় রাশিয়ার সেনারা। এরপর ‘গণভোটের’ মাধ্যমে লুহানস্ক, দোনেৎস্কসহ চারটি অঞ্চলকে নিজেদের মানচিত্রে অন্তর্ভূক্ত করে নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকী ঘিরে রাশিয়া যে নতুন হামলা শুরু করবে, তা আগে ধারণা করেছিল ইউক্রেন ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। ক’দিন আগে লুহানস্ক এবং দোনেৎস্কের গভর্নরসহ কিছু স্থানীয় রাজনীতিবিদ দাবি করেছেন, আক্রমণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। দেশটির পূর্বে বাখমুতের চারপাশে তীব্র কয়েকটি লড়াইও হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort