রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুদ্ধবিরতির পর গাজায় ১,৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত : অ্যামনেস্টি সফল উদ্যোক্তা সামান্থা জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান প্রধানমন্ত্রীর জাপান সফরে একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ ছিনতাই-চাঁদাবাজির আতঙ্ক থেকে মুক্তি চাই: সিরাজুল মামুন ফতুল্লায় শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঢামেকে প্রেরণ ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ এনসিপির যুগ্ম আহ্বায়ক এমপি আল আমিন, সহসাংগঠনিক সম্পাদক শওকত নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট যুব ইউনিটে ক্ষমতার অপব্যবহার, শারীরিক হুমকি ও বেআইনি বহিষ্কারের চাঞ্চল্যকর অভিযোগ

যুক্তরাষ্ট্র ও চীনের স্বার্থ নিবিড়ভাবে জড়িত

  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৪.২৮ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং শুক্রবার বেইজিংয়ে মহাগণভবনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের সঙ্গে বৈঠক করেছেন। এতে উভয়পক্ষ মতপার্থক্য দূর করে দু’দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী লি বলেন, বিশ্বের একটি সাধারণভাবে স্থিতিশীল চীন-যুক্তরাষ্ট্র প্রয়োজন। দু’দেশের একসঙ্গে থাকার সঠিক পথ খুঁজে পাওয়া মানবতার ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, গত বছর দু’দেশের রাষ্ট্রপ্রধান বালিতে সাক্ষাৎ করেন এবং চীন- যুক্তরাষ্ট্রের জন্য পথ নির্ধারণ করে কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছিলেন। পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জয় সহযোগিতা দু’দশের সম্পর্ক এবং একসঙ্গে চলার মূলভিত্তি বলে তারা মতৈক্যে পৌঁছান। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ঘনিষ্ঠভাবে জড়িত উল্লেখ করে লি বলেন যে, পারস্পরিক সুবিধা চীন-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূলকথা। অর্থনৈতিক সম্পর্ক, এবং সহযোগিতা জোরদার করা উভয় পক্ষের বাস্তবসম্মত চাহিদা এবং সঠিক পছন্দ। চীনের উন্নয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জের পরিবর্তে একটি সুযোগ এবং ঝুঁকির পরিবর্তে লাভ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী লি। তিনি সতর্ক করে বলেন, অর্থনৈতিক সহযোগিতাকে রাজনীতিকরণ করা বা এ ধরনের সহযোগিতার ওপর নিরাপত্তা ইস্যুকে চাপিয়ে দেওয়া দু’দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সমগ্র বিশ্বের জন্য ভালো কিছু নয়। লি উভয়পক্ষকে যোগাযোগ জোরদার করার এবং অকপট, গভীর ও বাস্তবসম্মত বিনিময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক অর্থনৈতিক বিষয়ে ঐকমত্য খোঁজার এবং সম্পর্কে স্থিতিশীলতা আনার আহ্বান জানান।

ইয়েলেন বলেন, যুক্তরাষ্ট্র সরবরাহ চেইনকে বিঘ্নিত করার কোনো চেষ্টা করছে না এবং চীনের আধুনিকীকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো ইচ্ছা নেই ওয়াশিংটনের। বালিতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সমঝোতা বাস্তবায়নে, যোগাযোগ জোরদার করতে, মতপার্থক্যের কারণে ভুল বোঝাবুঝি এড়াতে, সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা জোরদার করতে এবং দুই অর্থনীতির মধ্যে পারস্পরিক সুবিধা খোঁজার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন অর্থমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort