মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

মেয়র আইভীর সাথে আমেরিকান রাষ্ট্রদূতের স্বাক্ষাৎ

  • আপডেট সময় শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৩.৪০ এএম
  • ৪০৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবনে স্বাক্ষাৎ করেন তিনি।

 

এ সময় করোনাকালীন স্বাস্থ্য সেবা ও জরুরি কার্যক্রম বাস্তবায়নের লক্ষে বিভিন্ন মতামত তুলে প্রায় দেড় ঘন্টা তাদের মধ্যে আলাপ-আলোচনা হয়।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্র জানায়, আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন। এ সময় স্বাস্থ্য, শিক্ষা ও দুর্যোগকালীন প্রস্তুতি, পর্যটন বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

আলোচনা শেষে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতার আশ্বাসও দেন আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

পরে মেয়র আমেরিকান রাষ্ট্রদূত ও তার সফরসঙ্গীদের পাটের তৈরি ব্যাগ, নকশিকাঁথা, কাঠের তৈরি ঘোড়া ও নাসিকের চলতি অর্থবছরের বাজেট বই উপহার দেন।

নাসিক মেয়র ও আমেরিকান রাষ্ট্রদূত ছাড়াও আলোচনাপর্বে অংশ নেন ডেপুটি চীফ অব মিশন হেলেন লা-ফেভ, ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, সিডিসি’র কান্ট্রি ডিরেক্টর নেলি কেডোস-ডেনিয়েলস, ত্রাণ কর্মকর্তা এলিন ডি গুজম্যান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ণ কর্মকর্তা ফরিদুল মিরাজ।

এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসময় তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানাম নগর পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে অবহিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort