সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মিসিসিপিতে বন্দুক হামলায় নিহত ৬

  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৪.৪৪ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের একটি গ্রামীণ এলাকায় বন্দুকধারীর গুলিতে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজনকে। আরকাবুতলা শহরে শুক্রবার এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রথমে একটি দোকানে একজনকে গুলি করে বন্দুকধারী। তারপর কাছের একটি বাড়িতে গিয়ে এক নারীকে হত্যা করেন তিনি। দুই জনকে হত্যার পর বন্দুকধারী গাড়ি চালিয়ে অন্য একটি বাড়িতে যান। ধারণা করা হচ্ছে, হামলাকারী ঐ বাড়িতেই থাকতেন। সেখানে আরও দুই জনকে হত্যা করেন তিনি। এই বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এই স্থান থেকে পরে আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়।

মেমফিসভিত্তিক টিভি স্টেশন অ্যাকশন নিউজ-৫ অভিযুক্ত বন্দুকধারীকে শনাক্ত করেছে। তারা বলছে, বন্দুকধারীর নাম রিচার্ড ডেল ক্রাম, তার বয়স ৫২ বছর। তবে কেন তিনি গুলি ছুড়েছেন তা এখনও স্পষ্ট হওয়া যায়নি।

মিসিসিপির গভর্নর টেট রিভস টুইটে জানান, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি হেফাজতে আছে।

তিনি বলেন, ‘দয়া করে এখন মর্মান্তিক সহিংসতার শিকার এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।’

কয়েকদিন আগে উত্তরাঞ্চলীয় রাজ্য মিশিগানের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে এক বন্দুকধারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort