মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত জিয়াউদ্দিন বাবলু

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ৪.১১ এএম
  • ৫৮৫ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার (২ অক্টোবর) রাত ১০-৩৫ মিনিটে তার দাফন সম্পন্ন হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী।

তিনি বলেন, এশার নামাজের পর জিয়াউদ্দিন বাবলুর নামাজের জানাজা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে জাপা মহাসচিবের দাফন সম্পন্ন হয়।

এর আগে দুপুর ১টার দিকে কাকরাইল চত্বরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত মহাসচিবের মৃতদেহ আনা হয়। এরপর সেখানে হাজারো নেতাকর্মী অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান জিয়াউদ্দিন বাবলুকে।

দলের সদ্য প্রয়াত মহাসচিবকে শেষবারের মতো দেখতে এসে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৮০’ এর দশকে তিনি ডাকসুর সেক্রেটারী জেনারেল হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। দেশ ও জাতির কল্যাণে তিনি নিজেকে উৎসর্গ করে গেছেন। দেশ ও জাতির কল্যাণে তিনি সত্য কথা বলেছেন। যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন। বাবলুর মতো দক্ষ নেতাকে হারিয়ে জাতীয় পার্টিতে শূন্যতা সৃষ্টি হলো।

জাপার কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, রাহ্গীর আলমাহি সাদ এরশাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শেষবারের মতো দেখতে আসেন তাদের প্রিয় নেতাকে।

এসময় জাপার কো-চেয়ারম্যান ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, জিয়াউদ্দিন বাবলু অত্যন্ত স্পষ্টবাদী ছিলেন। ছাত্র রাজনীতি করেছেন, মহাজোট গঠনে তার সক্রিয় ভূমিকা ছিল। দলের জন্যই, দলের কাজ করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন। তিনি চিরদিনের মতো আমাদের কাছ থেকে চলে গেলন এটা অত্যন্ত মর্মান্তিক। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

প্রয়াত মহাসচিব স্বরণে তিন দিনের শোক ঘোষণা করেছে দলটি। শনি থেকে সোমবার পর্যন্ত জাতীয় পার্টির প্রতিটি দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা অর্ধনমিত রাখা হবে।

শনিবার সকাল ৯টা ১২ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য ভক্ত, অনুরাগী এবং রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort