সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মিঠাপুকুরে বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৯.১৪ এএম
  • ১৪২ বার পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহীবাসের সঙ্গে ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার শঠিবাড়ি এলাকার ড্রিম পেট্রোল পাম্প সংলগ্ন রংপুর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাজী জায়গীর পাড়ার সেলিম মিয়া (৩০) ও হাশেম মিয়া (৩৮)। নিহত দুজন ইটভাঙা শ্রমিক ছিলেন। আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস শঠিবাড়ি ড্রিম পেট্রোল পাম্প এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন আরও ৫ জন।

দুর্ঘটনার খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও ট্রলিটি বড়দরগা হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

বড় দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ সার্জেন্ট আব্দুর রাশেদ জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort