বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

মা-মেয়ের পর এবার ভেসে উঠল ছেলেসহ ২ জনের লাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ৭.০১ এএম
  • ৫৬০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় একই পরিবারের চারজনের মধ্যে জেসমিন আক্তারের ছেলেসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন।

সোমবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

আজ নদীতে ভেসে ওঠা লাশের মধ্যে রয়েছে জেসমিনের ছেলে তামিম (৫); অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধলেশ্বরী নদী থেকে মা ও মেয়েসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়।

৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় খেয়া পারাপারের সময় ধলেশ্বরী নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

রোববার ভেসে ওঠা লাশের মধ্যে রয়েছে— ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ফতুল্লার চরবক্তাবলীর রাজু সরদারের কলেজ পড়ুয়া ছেলে সাব্বির আহমেদ (১৮), বক্তাবলীর হাজিপাড়ার আব্দুল জলিলের মেয়ে জ্যোৎস্না বেগম (৩৩), ফতুল্লার উত্তর গোপাল নগরের রেকমত আলীর ছেলে আব্দুল মোতালেব (৪২), চরবক্তাবলীর মৃত আক্কাস আলীর ছেলে আওলাদ হোসেন (৩০)।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জানান, রোববার একই পরিবারের চারজনের মধ্যে মা-মেয়ে দুজনের লাশ পাওয়া গেছে। আজ শিশুপুত্র তামিমের (৫) লাশ উদ্ধার করা হলো। তবে শিশু তাসফিয়াসহ (২) এখনও দুজন নিখোঁজ রয়েছে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় ফতুল্লার ধর্মগঞ্জঘাটের কাছে ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় যাত্রীবোঝাই খেয়া পারাপারের ট্রলার ডুবে যায়। এ সময় অনেকেই সাঁতরে তীরে উঠলেও ১০ জন নিখোঁজ হন। এ ঘটনার ৫ দিনের মাথায় ৬ জনের লাশ ভেসে উঠল। এ ঘটনায় লঞ্চের চালক, মাস্টার ও সুকানিসহ তিনজনকে পুলিশ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort