রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

মহাসড়কে ২০০ সিএনজি-অটোরিকশা আটক, জরিমানা ৫ লাখ

  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৪.৩২ এএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ২০০ সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা আটক করে ৫ লাখ টাকা জরিমানা করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-চট্রগ্রাম-সিলেট মহাসড়কের ১০টি পয়েন্টে অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ।
এসময় ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের সাইনবোর্ড, সানারপাড়, শিমরাইল মোড়, মদনপুর, মোগড়াপাড়া, তারাব, বরপা, রুপসী, ভুলতা ও গাউছিয়া এলাকায় ২ শতাধিক নিষিদ্ধ ব্যাটারী চালিত অটোরিকশা ও সিএনজি আটক এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, হাইওয়ে পুলিশের হেড কোয়ার্টারের নির্দেশে ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ১০ টি পয়েন্টে একযোগে অভিযান চালানো হয়েছে। এসময় ২০০ ব্যাটারী চালিত অটোরিকশা ও সিএনজি আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মহাসড়কে অযান্ত্রিক যান মুক্ত রাখতে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই মশিউর রহমান, গাউছিয়া ক্যাম্পের ইনচার্জ টিআই সালাউদ্দিন, টিআই ওমর ফারুক ও টিআই মেহেদী হাসান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort