সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

মমতাজ বেগমের মাগফেরাত কামনায় মহানগর যুবলীগের দোয়া

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৫.৫৬ এএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

রুদ্রাবর্তা২৪.নেট: নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহম্মদ চুনকার সহধর্মিনী মমতাজ বেগমের রূহের মাগফেরাত কামনায় মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) বাদ জুমা শহরের ডিআইটিতে মিন্নত আলী শাহ মাজার মসজিদে এ আয়োজন করা হয়।
উল্লেখ্য, প্রয়াত মমতাজ বেগম নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহা¤œদ আলী রেজা উজ্জ্বলের মা।
তাঁর মাগফেরাত কামনায় মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুর রহমান খসরু, জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।
দোয়া পরবর্তী বক্তব্যে মরহুমার ছোট ছেলে আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, ‘প্রথমে মহান আল্লাহ দরবারে দোয়া করি আমার মা যেন বেহশতবাসী হন। মহানগর যুবলীগের উদ্যোগে আমার মায়ের জন্য এই দোয়া ও মিলাদ আয়োজন করায় আমাদের চুনকা পরিবার চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মা সারাজীবন মানুষের খেদমত করে গেছেন। দেশের যত বরেণ্য ও খ্যাতিমান ব্যক্তিত্ব আমার মায়ের হাতের রান্না খাবার খেয়ে গেছেন। বিশেষ করে মাননীষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ও আমার পরিবার থেকে চির কৃতজ্ঞতা জানাই। তিনি আমার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দেশে ও বিদেশে আমার মায়ের জন্য যারা দোয়া করেছেন, তাদের জন্য আমাদের চুনকা পরিবার শুকরিয়া ও ধন্যবাদ জানায়। আমার মায়ের জন্য সকলের কাছে দোয়া চাই। শহর যুবলীগ, বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা আমার মায়ের জন্য দোয়া আয়োজন করেছেন, তাদের জানাই ধন্যবাদ ও চির কৃতজ্ঞতা প্রকাশ করি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort