বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি দিয়ে চাঁদা আদায়, গ্রেফতার ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ৪.৪৮ এএম
  • ৬৬১ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: ল্যাপটপ মেরামতের সময় সংরক্ষিত ব্যক্তিগত ছবি চুরি করে একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের এক কর্মচারী। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে ল্যাপটপ মালিকের কাছে। একপর্যায়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা চাঁদা দিতে বাধ্য হন ভুক্তভোগী।
মঙ্গলবার (৩১ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে ২০ হাজার টাকা উদ্ধারসহ অভিযুক্ত সেবাদানকারী প্রতিষ্ঠানের সেই কর্মচারী কামরুজ্জামানকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রাম জেলার ভুরঙ্গমারী থানার সোনাহাট এলাকার মো. ফজলুল হকের ছেলে।
বুধবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা, পিএসসি জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ২০ হাজার টাকা উদ্ধারসহ অভিযুক্ত কামরুজ্জামানকে গ্রেফতার করা হয়। আসামির বিরূদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort