বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

বিএনপি বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না : মির্জা ফখরুল

  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৫.৩৬ এএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে এখনো দলের কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের উপজেলার পাচঁরুখী এলাকায় বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের প্রয়াত বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানি অনুষ্ঠানের শোক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠুভাবে কোন নির্বাচনই হতে পারে না। তবে যদি নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, তার অধীনেই নির্বাচন হতে পারে। এমন পরিস্থিতি হলেই বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে।

 

মির্জা ফখরুল আরো বলেন, এই দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিরোধীদলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করার কোন সুযোগ পাচ্ছে না। শুধু বিএনপি নয়, দেশের সকল রাজনৈতিক দল দুর্বিষহ সংকটপূর্ণ পরিস্থতির মধ্য দিয়ে অতিক্রম করছে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort