সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যৌতুক মামলার আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার করছে না পুলিশ, অভিযোগ ভুক্তভোগী পরিবারের জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্যারাগুয়ের জালে ৪ গোল, বিশ্বকাপে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র এক মঞ্চে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণসংহতি আন্দোলন বন্দরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মহানবী কেন ‘মাদায়েনে সালেহ’ দেখতে নিষেধ করেছেন? বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত রেকর্ড ব্যয়: পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বজুড়ে খরচ ১১৯ বিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে মোঃ মামুন হোসেনের প্রথম প্রবন্ধগ্রন্থ “জীবনের বর্ণিল ক্যানভাস”

বিএনপির ২ নেতা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.১৩ পিএম
  • ১৫১ বার পড়া হয়েছে

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে গণপরিবহন খাতের চাঁদাবাজি নিয়ে একাইদিনে বিএনপির ২ নেতা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের তুলকালাম কান্ড টক অফ দ্যা টাউন এ পরিণত হয়েছে।নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাস স্ট্যান্ডে পরিবহন সেক্টর থেকে মিথ্যা চাঁদা বাজির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।তার কিছুক্ষণ পরই গণপরিবহন খাতে চাঁদাবাজির প্রতিবাদে স্থানীয় বাস মালিক সমিতির নেতা ও বিএনপি নেতা মোঃ রাব্বি মিয়া পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।সোমবার (৩ফেব্রুয়ারী) বিকালে নিজ নিজ কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে আতাউর রহমান তার বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ শুনেছি কে বা কারা আমার নাম ভাঙ্গিয়ে চাঁদা বাজি করছে আমি জানি না। তিনি এ সময় একজন পরিবহন সেক্টরের এক নেতাকে ইঙ্গিত করে বলেন, আমার নামে (রাব্বি) তারা চাঁদাবাজি করছে বলে অভিযোগ পেয়েছি। আমি তাদের কাছে চাঁদার বিষয়ে জানতে চাইলে তারা চাঁদার কথা অস্বীকার করে। এবং তারা কোন ধরনের চাঁদাবাজির সাথে জড়িত নয় বলেও জানায়। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন কে বলতে চাই, যে বা যাহারা আমার নামে চাঁদা বাজি করবে তাদের কে গ্রেফতার করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।অন্য দিকে পরিবহন সেক্টর নেতা রাব্বি তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘ দিন ধরেই পরিবহন সেক্টর এর সাথে জড়িত। কেউ বলতে পারবে না আমি কোনো ধরনের চাঁদা বাজির সাথে জড়িত আছি। আমি কারো নাম ভাঙ্গিয়ে চাঁদা বাজি করেছি এ ধরনের কোন প্রমান দিতে পারলে আইন অনুযায়ী যে শান্তি হবে তা মাথা পেতে নিবো।চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে এই মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort