সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বান্দরবানে বন্যা-পাহাড় ধস: সাত দিনে মৃত্যু ১০

  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ৩.১৯ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

বান্দরবানে ২-৮ আগস্ট পর্যন্ত সাত দিনের ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা এবং পাহাড় ধসে মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মারা যাওয়াদের মধ্যে বান্দরবান সদরে ৫ জন, লামায় ২ জন, আলীকদমে ২ জন ও নাইক্ষ্যংছড়িতে ১ জন রয়েছেন।

শুক্রবার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে সাংবাদিকদের এতথ্য জানান বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

মারা যাওয়ারা হলেন- বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালঘাটা এলাকার বাশি শীলের স্ত্রী সন্ধ্যা রানী শীল (৫২) ও তার মেয়ে বুলু শীল (২২), বান্দরবান সদর ইউনিয়নের দাঁতভাঙা পাড়ার ছায়ারাণী তঞ্চঙ্গ্যা (৩৮), টংকাবতী ইউনিয়নের তরচ্যং ম্রো (৩২) ও মো. ইউনুস (৪৭), নাইক্ষ্যংছড়ি সোনাইছড়ি ইউনিয়নের পংচা মারমা (৬৫), লামা রূপসী পাড়া ইউনিয়নের মংবাসিং মার্মা (২৮), ফাসিয়াখালী এলাকার করিমা আক্তার (৩৬), আলীকদম উপজেলায় মো. মুছা (২২) ও আব্দুল আমিন (১৮)। এদের মধ্যে পংচা মার্মা ও মংবাসিং মার্মা বন্যার পানিতে ডুবে মারা গেছেন।

 

নিহত ছায়ারাণী তঞ্চঙ্গ্যা পারিবার জানায়, গত সোমবার কাজ থেকে ফিরে পানি হাউসের পাশে তরকারি কুরাচ্ছিলেন ছায়ারাণী। এসময় পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়েন তিনি। অনেক খোঁজাখোঁজির শেষে চারদিন পর তার লাশ উদ্ধার হয়।

অন্যদিকে নিহত রানী শীল ও তার কন্যা বুলু শীলের স্বজনরা জানান, পাহাড়ি ঢলে চারদিকে প্লাবিত হওয়ায় সোমবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বাশি শীলের পরিবারের সবাই বাড়িতে অবস্থান করছিলেন। এসময় সন্ধ্যা রানী পূজা-অর্চনা এবং বুলু ঘরের বারান্দায় বসে চা পান করছিলেন। হঠাৎ পাহাড়ধসে ঘরটি চাপা পড়ে। এতে সন্ধ্যা রানী ও তার মেয়ে বুলু শীল মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ২ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত টানা ৭ দিনের ভারী বর্ষণে জেলার প্রায় সব উপজেলা বন্যার পানিতে তলিয়ে যায়। অন্যদিকে বিভিন্ন এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটে।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বন্যা ও পাহাড় ধসে জেলার অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত জেলায় পাহাড় ধসে ও বন্যায় ১০ জন মারা গেছেন। যারা মারা গেছেন তাদের অধিকাংশই পাহাড়ের পাদদেশে বসবাসকারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort