সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাখমুতে গোলাবারুদ পোড়াচ্ছে ইউক্রেন, ঝুঁকিতে পাল্টা আক্রমণ?

  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৪.৩৮ এএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

পূর্বাঞ্চলীয় বাখমুত শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিদিন হাজারো কামানের গোলা ছুড়ছে ইউক্রেনের সেনাবাহিনী। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, এই হারে যদি ইউক্রেন গোলাবারুদ ব্যবহার করতে থাকে তাহলে তাদের পরিকল্পিত পাল্টা আক্রমণ জটিলতায় পড়তে পারে। তাদের আশা, এই পাল্টা আক্রমণ যুদ্ধের জয়-পরাজয় নির্ধারক হবে।

দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের কামান বর্ষণ এত বেড়েছে যে সম্প্রতি কিয়েভের কাছে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে বাধ্য হয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। বিশেষ কয়েক দিন ধরে অবিরাম কামানের গোলা বর্ষণের পর এই উদ্বেগ প্রকাশ করা হয়।

যেকোনও মূল্যে বাখমুতের পতন ঠেকানো নিয়ে ইউক্রেনের সিদ্ধান্ত নিয়ে মার্কিন প্রশাসনের উত্তেজনার ইঙ্গিতও এতে পাওয়া যাচ্ছে। দুই মার্কিন কর্মকর্তার একজন বলেছেন, গুরুত্বপূর্ণ সময়ে গোলাবারুদ অপচয় না করতে ইউক্রেনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেন আসন্ন পাল্টা আক্রমণকে গুরুত্ব দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন প্রস্তুতি নিচ্ছে লাখো রাউন্ড কামানের গোলা ও রকেট ইউক্রেনকে সরবরাহ করার জন্য। এর মধ্যে থাকবে ন্যাটো মানের ও সোভিয়েত আমলের কামানের গোলা।

কিন্তু এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এটিকে ‘শেষ প্রচেষ্টা’ হিসেবে দেখছেন। কারণ ইউক্রেন যে গতিতে গোলাবারুদ ব্যবহার করছে সেই গতিতে তা উৎপাদনের সক্ষমতা নেই মিত্রদের। একই সঙ্গে মিত্রদের মজুতও ঝুঁকিপূর্ণ মাত্রায় কমে গেছে। পশ্চিমা অস্ত্র নির্মাতারা উৎপাদন বাড়াচ্ছে। কিন্তু চাহিদা পূরণের জন্য নতুন সরবরাহ পেতে কয়েক মাস লেগে যাবে।

এটি ইউক্রেনকে একটি ক্রমবর্ধমান বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দিচ্ছে: পাল্টা আক্রমণে যাওয়ার একটি অর্থপূর্ণ সুযোগ পাচ্ছে ইউক্রেনীয় সেনারা, তারা রুশ সেনাদের তাড়িয়ে দখলকৃত সব ভূখণ্ড পুনরুদ্ধারের সুযোগ। তাদের হয়ত এই পাল্টা আক্রমণ চালাতে হবে গোলাবারুদের ঘাটতির মধ্যেই।

এর সঙ্গে যুক্ত হয়েছে অনিশ্চয়তা। একাধিক কর্মকর্তা বলছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর হতাহতের সংখ্যাও অনেক বেড়েছে। এতে করে কমান্ডারদের সিদ্ধান্ত নিতে হচ্ছে বাখমুত রক্ষায় আরও সেনা মোতায়েন করা হবে, নাকি তাদের পাল্টা আক্রমণের জন্য ব্যবহার করা হবে। এসব কর্মকর্তার বেশিরভাগ কথা বলেছেন নাম প্রকাশ না করার শর্তে। কারণ এসব বিষয়ে প্রকাশ্যে কথা বলার এখতিয়ার তাদের নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort