সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে: রাশিয়া

  • আপডেট সময় বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৪.৩৮ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

আগামী ৯ থেকে ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে হবে বিশ্বের শীর্ষ ২০ অর্থনৈতিক দেশের জোট জি-২০ এর সম্মেলন। আর এবারের সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে যাওয়ার আগে— দুই দিনের সফরে বাংলাদেশে আসবেন তিনি। সফরের প্রথমদিন ৭ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এর পরেরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

আর এ লাভরভের এ সফরে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘আঞ্চলিক এবং আন্তর্জাতিক’ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় এ কথা জানান মারিয়া।

 

অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, লাভরভের এ সফরে বাংলাদেশ-রাশিয়ার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরমধ্যে ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অর্থ শোধ’, বাণিজ্য এবং জ্বালানি বিষয়টিও থাকবে।

আল জাজিরা আরও জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহী রাশিয়া। আর সেই বিষয়টি মাথায় রেখেই নয়াদিল্লিতে যাওয়ার আগে ঢাকায় আসবেন লাভরভ।

এদিকে স্বাধীনতার পর লাভরভই প্রথম রুশ পররাষ্ট্রমন্ত্রী যিনি ঢাকা সফরে আসছেন। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর শীর্ষ স্থানীয় কোনো কূটনীতিক ঢাকায় আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort