সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব: পাটমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৩.৩৭ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

বর্তমান সরকার শিক্ষাবান্ধব উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে। ১ জানুয়ারি শিক্ষার্থীরা বিনামূল্যে নতুন বই পাচ্ছে। খেলাধুলার সামগ্রী পাচ্ছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

৪৯তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা-২০২২ এর বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে বলেন পাটমন্ত্রী। তিনি বলেন, খেলাধুলায় স্বাস্থ্য ভালো থাকে। সুস্থ মন ও সুস্থ দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আন্তরিক হতে হবে।

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আশরাফুল আলম সিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort