সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

বন্দর উপজেলায় ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

  • আপডেট সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১২.৪০ পিএম
  • ২৭০ বার পড়া হয়েছে

“দেশী ফল বেশী খাই, আসুন ফলের গাছ লাগাই”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্দর উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে।

১৯ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ফল মেলার ৩ দিন ব্যাপী প্রদর্শনীর প্রথম দিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষি অফিসার তাসলিমা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অফিসার তাসলিমা আক্তার বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে।

মেলায় বিভিন্ন দেশীয় ফল প্রদর্শন করা হয়। তিনদিন ব্যাপি এ প্রদর্শনী চলবে ১৯ থেকে ২১ জুন পর্যন্ত।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আশ্রাফুল ইসলাম, সমাজসেবা অফিসার ফয়সাল কবির, যুব অফিসার শাহেনশাহ ভূঁইয়া, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি অফিসারগণ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort