শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুছাপুরে প্রবাসী সাংবাদিক পরিবারকে হয়রানি: বাড়ি দখলের পাঁয়তারায় ‘লেডি মাস্তান’ হনুফা সোনারগাঁয়ের জামপুরে তালতলা ফাঁড়ির নাম ভাঙিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ কুতুবপুর লাকী বাজার থেকে যুবলীগ নেতা সোনালী গ্রেফতার; তদবিরে সহদর দুই ভাই যুবদল নেতার দৌড়ঝাঁপ কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ! পর্দার আড়ালে সাপ্তাহিক চাঁদার কারবার? বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের কর্ণধার মোঃ মাকসুদুর রহমানের বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ, সদর থানায় জিডি রাসেল হত্যা মামলা: শামীম ওসমানদের বিরুদ্ধে সাক্ষ্য শুরু শ্রমিকদের আন্দোলন নেই, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩

বন্দরে শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র সীমানা খুঁটি উধাও

  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৪.২৪ এএম
  • ৪০৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র সীমানা খুঁটি উধাও হয়ে গেছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে নবীগঞ্জ ঘাটে গিয়ে এমন চিত্র দেখা মিলছে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, বন্দরের নবীগঞ্জ ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষেই বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার রয়েছে। অথচ পিলারের জায়গায় পিলার থাকলেও গড়ে উঠেছে অবৈধ স্থাপনা।

এর মধ্যে রয়েছে প্রায় ২৫/৩০টি অবৈধ স্থাপনা। এছাড়াও ১ তলা থেকে ৫তলা বিশিষ্ট ভবনসহ সেমিপাকা ভবন। তবে নবীগঞ্জ ঘাট সংলগ্ন সুমনের ১তলা বিশিষ্ট ভবনের দু’পাশে বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার রয়েছিল কিন্তু আরেক পাশের পিলার উধাও হয়ে গেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের বন্দরের শীতলক্ষ্যা নদীর দুই তীরে উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিএ। কিন্তু বন্দর খেয়াঘাট ও সোনারগাঁয়ের কাচঁপুরে শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

এর মধ্যে বন্দর ঘাটের নদীর পাড় বিআইডব্লিউটি’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামালের নির্দেশে ভেঙ্গে ফেলা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ -৪ ও ৫ আসনের সাংসদের সম্বিলিত একটি ফেষ্টুন।

যেখানে উচ্ছেদ অভিযানে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবি ভেঙ্গে ফেলা হয় সেখানে এখনও রক্ষিত অবস্থায় রয়েছে নবীগঞ্জ ঘাট এলাকায় অবৈধ স্থাপনা।

এদিকে, বন্দর ঘাটে প্রতিনিয়ত উচ্ছেদ অভিযান করলেও নবীগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে সীমানা পিলারের ভিতরে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান না হওয়ায় এনিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, আমরা দ্রুত সাইটে লোক পাঠিয়ে পিলার ভেঙ্গে ফেলার বিষয়টি দেখে দ্রুত ব্যাবস্থা গ্রহন করবো, এবং আগামী-পরশু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort