রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

বন্দরে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৭.৪৭ এএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

পবিত্র রমজান মাসেও বন্দরে নবীগঞ্জের কদমতলি ও শান্তিবাগ এলাকায় অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক । আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ। যার কারনে হাজার হাজার আবেদনকারী আবেদন করেও বৈধ ভাবে গ্যাসের সংযোগ পাচ্ছেন না। অথচ বন্দরে পর্দার আড়ালে টাকার বিনিময়ে চলছে অবৈধ গ্যাস সংযোগ।

তথ্য সূত্রে জানা যায়, বন্দর নবীগঞ্জ শান্তিনগর আবাসিক এলাকায় নতুন বাড়ি ও বহুতল ভবনের মালিকদের সাথে মোটা অংকের টাকার চুক্তি করে রাতের আধারে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে ওসমান গনি, বাপ্পি, আরিফ, জয় ও রোমান। শান্তিনগর কদমতলি এলাকায় অভিযান করলেই তার প্রমাণ পাওয়া যাবে।

এলাকাবাসী জানায়, গ্যাস চোর বাপ্পির সাথে তিতাসের কিছু লোকের সাথে সু-সম্পর্ক রয়েছে। আমরা টাকা দিয়ে বৈধভাবে গ্যাস সংযোগ এনে মাসে মাসে ঠিক মত গ্যাস পাইনা। গ্যাসের জন্য আমরা প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি। অথচ অর্থলোভী গ্যাস চোরের দল অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে বন্দরকে গ্যাস সংকট করে রেখেছে। অবৈধ গ্যাস সংযোগকারিদের কারনে প্রতিমাসে সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

সরজমিনে ঘুরে দেখা যায়, শান্তিনগর আবাসিক এলাকায় ছোট বড় সবগুলো ভবনেই গ্যাস সংযোগ দেওয়া আছে। এসব ভবনে গ্যাস সংযোগ কিভাবে নেওয়া হলো এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি বাড়ীগুলোর মালিকপক্ষ।

 

কিছু কিছু বাড়ীর মালিকরা জানিয়েছেন আমরা বাপ্পি ও এলাকার লোকদের টাকা দিয়ে এই গ্যাস সংযোগ নিয়েছি এবং মাসে মাসে তাদের কাছে বিলও দেই। গ্যাস সংযোগের বই দেখতে চাইলে তারা বই দেখাতে অপরগতা প্রকাশ করে।

এ ব্যাপারে গ্যাস চোর বাপ্পি জানায়, ভাই নিউজ করে লাভ নেই। আপনার চায়ের দাওয়াত রইলো আসেন দেখা করে সমাধান করি।

এ ব্যাপারে বন্দর উপজেলার নির্বাহী অফিসার বি এম কুদরত এ খোদা জানান, কদমতলী শান্তিনগর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিষটি আমি অবগত নই। বিষয়টি খতিয়ে দেখছি। যত দ্রুত সম্বভ অবৈধ গ্যাস সংযোগকারিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort