সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

ফতুল্লায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৪.৩৭ এএম
  • ৪২২ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে চয়ন (২৭) নামক এক যুবককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে তাকে ফতুল্লার রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে চয়নকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত চয়ন ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুরের রেল ষ্টেশন এলাকার বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া শাহ আলম ভূইয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর স্বামী জীবিত থাকা কালীন সময়ে ১৪ মাস পূর্বে গ্রেফতারকৃত চয়ন তাদের বাসায় ব্যাচেলার হিসেবে রুম ভাড়া নিয়া বসবাস করে। সে সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড় উঠে। পরে এক পর্যায়ে বিয়ের প্রলোভনে চয়ন ভুক্তভোগীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে তিনি চয়নকে বিয়ের জন্য বললে চয়ন বিয়ে করতে অসম্মতি জানায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হারেস জানান, অভিযুক্ত চয়নকে শুক্রবার রাতে সাড়ে ৮ টার দিকে রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort