মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

ফতুল্লায় দেয়াল চাপায় গর্ভবর্তী নারীর মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৫.৫০ এএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

ফতুল্লার মাসদাইরে দেয়াল চাপায় ময়না বেগম (২৫) নামে এক গর্ভবর্তী নারীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে ওই নারীর বাবা। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুরুতর আঘাত পেয়েছে।

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার মাসদাইর তালা ফ্যাক্টরী মোড়ে হুমায়ন মিয়ার জমির দেয়াল সড়কে হেলে পড়ে এঘটনা ঘটে। মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকাটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড।
নিহত ময়না বেগম মাসদাইর তালা ফ্যাক্টরী মোড় এলাকার ফকির চাঁনের বাড়ির ভাড়াটিয়া রিপন মিয়ার স্ত্রী। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মজিদপুর দয়াহাটি গ্রামে।

নিহত ময়না বেগমের স্বামী রিপন মিয়া জানান, তার স্ত্রী আড়াই মাসের গর্ভবর্তী ময়না বেগম ও তার শশুর জিন্নত আলী (৬০) আত্মীয়র বাড়ি থেকে মাসদাইরে তাদের ভাড়া বাসায় রিকশা যোগে ফেরার পথে হুমায়ন মিয়ার জমির কাছে আসামাত্রই পুরনো দেয়াল হেলে পড়ে।

এসময় রিকশা চালক লাফিয়ে নিরাপদে যেতে পারলেও ময়না ও তার বাবা দেয়ালের নিচে চাপা পড়ে। তখন স্থানীয় লোকজন দ্রুত তাদের দুজনকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃতঘোষনা করেন। এসময় তার বাবাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন। তার পায়ে মারাত্মক আঘাত পেয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ গিয়েছে। বিষয়টি তদন্ত চলছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort