মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন বার্তা দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে বন্যায় নিহত প্রায় ৬০০, নিখোঁজ দুই হাজারের কাছাকাছি ভাগ-বাটোয়ারা নিয়ে বক্তব্য, আড়াইহাজারে যুবদল নেতাকে শোকজ দেওভোগে মাদকবিরোধী মানববন্ধন, ৭ দিনের আল্টিমেটাম বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না,তারা অনেক দূর কাজ করতে পারে: মাজহারুল ইসলাম জোসেফ মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ এলাকাবাসীর ক্ষোভ সোনারগাঁয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময় ভাঙ্গায় প্রবাসীর স্ত্রী-শিশুকে হত্যার হুমকি গভীর রাতে ঘরে হামলার অভিযোগ, থানায় জিডি

ফতুল্লায় ছুরির ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৪.৩৬ এএম
  • ৫৫৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় তেরো বছর বয়সী এক কিশোরীকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে শনিবার (৯ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার সূত্রধরে দুপুরে অভিযুক্ত যুবক মো. খলিলুর রহমান (২১) কে গ্রেপ্তার করে।

 

এর আগে শুক্রবার দুপুরে ফতুল্লার মুসলিম নগর এতিমখানার রোডের সালাউদ্দিনের ভাড়া বাসায় ধর্ষণের ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত মো. খলিলুর রহমান সালাউদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া এবং গাইবান্ধা জেলার সাঘাটা থানার যোগিপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র।

মামলা সূত্রে জানাগেছে, বাদী তার স্বামী ও নাতনী কে নিয়ে ফতুল্লার মুসলিমনগর এতিমখানা রোডস্থ সালাউদ্দিনের বিল্ডিংয়ে ভাড়ায় বসবাস করে।

 

অপরদিকে গ্রেফতারকৃত খলিলুর রহমানও একই বিল্ডিংয়ে পাশাপাশি ভাড়ায় বসবাস করে এবং একটি গার্মেন্টসে কাজ করে। পাশাপাশি বসবাস করার সুবাদে গ্রেপ্তারকৃতের সাথে সু-সম্পর্ক ছিলো এবং নির্যাতিত কিশোরী তাকে দুলাভাই বলে সম্বোধন করতো।

ঘটনার দিন দুপুর দুইটার দিকে বাদীর স্বামী ভ্যান গাড়ী নিয়ে নিজ কর্মস্থলে ছিলো এবং বাদী শাক তুলতে বাড়ীর বাইরে ছিলো। এ সুযোগে গ্রেপ্তারকৃত খলিলুর বাদীর নাতনি কে মুখ চেপে তার রুমে জোড় পূর্বক নিয়ে গিয়ে ছুরির ভয় দেখিয়ে ধর্ষন করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort